Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
  • শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা
  • সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
  • শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার
  • নড়াইলে দুটি স্থানে অভিযান: ৭,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা
  • চুয়াডাঙ্গায় প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ২
  • শিশুদের হামের প্রাদুর্ভাব : সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাড়ুলী আল্-হেরা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার রাড়ুলী আল্-হেরা দারুল কুরআন মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাড়ুলী ইউএফডি ক্লাব ফুটবল মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, মাদ্রাসাতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা’র প্রিন্সিপাল মুফ্তি সাঈদ আহ্মদ কলরব। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস, ইমাম বুখারী আইডিয়াল একাডেমী খুলনার শিক্ষা সচিব মাওলানা মুফতী ফরিদ উদ্দীন আযহার, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ সাতক্ষীরার সভাপতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ আল-আজাদী, ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী হাবিবুর রহমান হাবিবী।

ইসলামী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পুরস্কার প্রাপ্ত হাফেজ গাজী আব্দুল্লাহ মুহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ ক্বারী গুলামুল্লাহ। অনুষ্ঠানে কৃতিত্বের সাথে হাফেজ সম্পন্ন করা ১০জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। ওয়াজ মাহফিলে এলাকাবাসীর পক্ষ থেকে এমপি রশীদুজ্জামান এর কাছে জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী সংরক্ষণ, রাড়ুলী জেলে পল্লী সংলগ্ন ৩ ও ৫নং ওয়ার্ডে কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট নির্মাণ, বসুখালী খাল খনন এবং বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত আরকেবিকে কলেজিয়েট ইনস্টিটিউশন, রাড়ুলী আলীম মাদ্রাসা ও রাড়ুলী আল হেরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের দাবি জানানো হয়। এ সময় এমপি সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

মার্চ ৩১, ২০২৬

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.