Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার
  • মন্দিরে অনুদান মতিয়ার ফারাজীকে জরিমানা
  • জীবননগরে পাট বোঝাই ট্রাকে আগুন
  • সাতক্ষীরায় সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তায় মানববন্ধন
  • নির্বাচন সহিংসতা রোধে কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া
  • খুলনা বিভাগের ৬ জেলার ১০ টিতে এগিয়ে জামায়াত, ৩ টিতে বিএনপি
  • দু’প্রার্থীর পাল্টা-পাল্টি অভিযোগ খুলনা-৬ আসনে সনাতনী ভোটে জয়-পরাজয়
  • রামপালের বিশাল জনসভায় ডক্টর ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালের বিশাল জনসভায় ডক্টর ফরিদ

ধানের শীষে ভোট দিব, ভোট কেন্দ্র পাহারা দিব
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভুয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে। সোমবার বিকেল ৩ টায় উপজেলার ঝনঝনিয়া মাঠে বিশাল জনসভায় নারী-পুরুষ, নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট বোরহান খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবকদের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার এট ল এর শিক্ষার্থী মো. রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে। তারা ভুয়া সিল ও ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দিবে। আপনারা সজাগ থাকবেন যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মন্দিরে অনুদান মতিয়ার ফারাজীকে জরিমানা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জীবননগরে পাট বোঝাই ট্রাকে আগুন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.