Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
  • অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি
  • রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি জমি : আ.লীগ নেতা পার্থ বেপরোয়া
  • সাংবাদিক সুজনের বিরুদ্ধে অপপ্রচারে থানায় জিডি, সংবাদকর্মীদের নিন্দা
  • কেশবপুরে হরিনাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
  • বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
লেখা
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রতিমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি জমি : আ.লীগ নেতা পার্থ বেপরোয়া

banglarbhoreBy banglarbhoreমে ১৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও দখলমুক্ত হয়নি জমি : আ.লীগ নেতা পার্থ বেপরোয়া
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে সাবেক আ.লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাসের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি জবরদখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, প্রতিমন্ত্রীর নির্দেশনার পরও জমি ফিরে না পেয়ে ভুক্তভোগী মুরারি মোহন দেবনাথ দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী মুরারী মোহন দেবনাথ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগে জানান, উপজেলার হুড়কা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বিশ্বাস জোরপূর্বক প্রায় ৯.৬০ একর জমি জবরদখলে নেয়।

এর মধ্যে দেড় একর জমি বুঝে পেলেও বাকি জমি দীর্ঘ ১৫ বছর জবরদখলে রেখেছে। সেই প্রেক্ষিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জমির মালিকানায় নির্ধারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ তিনি উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত পার্থকে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলেও পার্থ জমি বুঝে দেননি। বরং ওই আ.লীগ নেতা (বর্তমানে একটি ইসলামপন্থী দলের হিন্দু শাখার নেতা) জমি বুঝে না দিয়ে বিভিন্ন প্রকার মামলা মকদ্দমা করে হয়রানির করে আসছে।

এমনকি বাদীর ফসলীয় জমিতে অবৈধ মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে জমির শ্রেণী পরিবর্তন করেছেন। এতে মুরারি মোহনের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে এ বিষয়ে রামপাল সদর জামায়াতের সেক্রেটারি শেরওয়ান শেখ শালিস বৈঠক করে জমি ছেড়ে দিতে বললেও পার্থ জমি ছাড়েনি।

এ বিষয়ে অভিযুক্ত পার্থ প্রতিম বিশ্বাস জানায়, মুরারি মোহন সম্পত্তি পাবেন, কিন্তু যতটুকু দাবী করছেন ততটা পাবেন না। তবে যতটুকু পাবেন সেটুকুও কেন দিচ্ছে না ? জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, তাকে ডাকা হলে তিনি জমি বুঝিয়ে দেবে মর্মে সময় চেয়ে পরবর্তীতে আর হাজির হননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

মে ১৬, ২০২৬

অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি

মে ১৬, ২০২৬

সাংবাদিক সুজনের বিরুদ্ধে অপপ্রচারে থানায় জিডি, সংবাদকর্মীদের নিন্দা

মে ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.