রামপাল সংবাদদাতা
রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার দুই দিনব্যাপি উপজেলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে এ টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান।

টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক তৌহিদুল ইসলাম, খেলা পরিচালনা করেন, যথাক্রমে গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। ফাইনালে বড়কাটাখালী সপ্রাবি বালিকা একাদশ ও আদাঘাট সপ্রাবি বালিকা একাদশ অংশ নেয়।

টাইব্রেকারে আদাঘাট বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়। বালক ফাইনালে কুমলাই সপ্রাবি একাদশ ও গিলাতলা সপ্রাবি একাদশ অংশগ্রহণ করে। এতে কুমলাই একাদশ ২-০ গোলে গিলাতলা একাদশকে পরাজিত করে।

এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version