রামপাল সংবাদদাতা
রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, হুড়কা ইউপি প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন, মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন।

Share.
Exit mobile version