Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, যুবক আটক
  • মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহার দাবিতে যশোরে মানববন্ধন
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • অভয়নগরে পানিতে ডুবে শিশু নিহত
  • ইয়াভ কালচারাল ক্লাব’র সভাপতি হাফিজ ও সম্পাদক পরমা
  • সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
  • কোটচাঁদপুরে শিক্ষক আব্দুল মজিদ স্মরণে দোয়া
  • শার্শায় ১ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ভোগান্তিতে শতাধিক পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার বেলা ১১ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী। পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক বিষয়ের ওপর একটি উপস্থাপনা পর্ব এবং বিআইএফপিসিএল’র সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী ছাড়াও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যরিস্টার জাকির হোসেন, বিপিডিবি (উৎপাদন) সদস্য জহিরুল ইসলাম, এপিএসসিএল’র পরিচালক মোহাম্মদ সোলায়মান, এনডব্লিউপিজিসিএল, উপ-সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অভিষেক কুমার, প্রোজেক্ট ডাইরেক্টর মুহাম্মাদ আলাউদ্দিন, উপ-প্রকল্প পরিচালক অংকুর আগারওয়াল, এজিএম, (টিএস) মোহাম্মদ ইমতিয়াজ বান্দা, ডিজিএম (অপারেশন) রাহাত তানভীর, ডিজিএম মেনটেনেন্স ইয়া রব্বানী, ডিজিএম টিএমডি জিএম তরিকুল ইসলাম, ডিজিএম
এইচআর এফএম মফিজুর রহমান, জিএম এফএম মিজানুর, রহমান, ম্যানেজার সেফটি, ডিজিএম বিআইএফপিসিএল (সর্ব) মাহামুদ বিন হারিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, ওসি রাজিব আল রশিদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্ল্যান্টের কার্যক্রম নিয়ন্ত্রণের মূল কেন্দ্র, কয়লা শেড, বিশাল আকারের কয়লা মজুদের স্থান, জেটি, কয়লা আমদানি ও খালাসের স্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, যুবক আটক

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রত্যাহার দাবিতে যশোরে মানববন্ধন

মে ১৭, ২০২৬

অভয়নগরে পানিতে ডুবে শিশু নিহত

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.