Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ অক্টোবর ১, ২০২৪

রাষ্ট্রদ্রোহের আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
নোয়াখালীর আদালতে করা রাষ্ট্রদ্রোহের আরও একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার নোয়াখালী জেলার বিশেষ জজ আহসান তারেক এ আদেশ দেন বলে জানান আইনজীবী এ বি এম জাকারিয়া। ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে মামলাটি করেন।

তারেক রহমানের পক্ষে জাকারিয়া, রবিউল হক পলাশ, নুরুল আমিন, মাহমুদুল হাসান শাকিল, আমির হোসেন বুলবুল, আব্দুল কাইয়ুম দিদারসহ অর্ধশত আইনজীবী মামলাটি পরিচালনা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে জাকারিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। রায়ে তারেক রহমানকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে খালাস দিয়েছে আদালত। মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে মামলার বাদী একরামুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। সেই বক্তব্যে বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করা হয়েছে, এমন অভিযোগ এনে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন যুবলীগ নেতা একরামুল হক বিপ্লব। পরে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে ২১ অগাস্ট রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে নোয়াখালী একটি আদালত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.