Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
  • ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বরেণ্য লেখক হোসেনউদ্দীন হোসেনের দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৪Updated:মে ২২, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে যশোরের ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম হাই স্কুল মাঠে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর জানাজা শেষে বসত বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এদিন তার মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকশ দল গার্ড অব অনার দেয়। এরপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদ ঝিকরগাছার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

বরেণ্য এই লেখকের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দীন, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী প্রমুখ। জানাজায় তার বড় ছেলে কাজল রায়হান উপস্থিত সবার কাছে পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া চান।

উল্লেখ্য, সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসেনউদ্দীন হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি

মে ২৬, ২০২৬

যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.