মাছুম মিয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা সামনে রেখে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়ার কেটলি প্রতীক নিয়ে প্রচার প্রচারণা ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
বুধবার (২৭ডিসেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড পরিদর্শন করেন এবং এলাকাবাসির কাছে কেটলি মার্কার লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন বিষয়ে অবহিত করেন। তিনি জানান কেটলি মার্কা বিজয়ী হলে রূপগঞ্জের নীপিড়িত মানুষের দূরবস্থার অবসান করবেন এবং রূপগঞ্জকে মডেল হিসেবে তৈরি করবেন।
উপজেলার কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলম মিয়া এবং যুবলীগ নেতা গাফফার মোল্লা, নজরুল মিয়া, দানিছ ভূইয়া, ফরিদুল মাষ্টার, আরিফ ভূইয়া, গোলজার, হিমেল, বাবু ভূইয়া প্রমুখ।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা