Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

রূপগঞ্জে পুলিশ বেসে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়নগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তারাব পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
ডাকাতির শিকার ফাহিমা বলেন, আমি আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার শ্বাশুড়ি, ননদ ও মামা শ্বশুরসহ সবাই মিলে প্রাইভেটকারযোগে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়ার পথে তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার ট্রলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক শাহা বলেন, ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.