Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৯, ২০২৪

রোগী নিয়ে বিপাকে কুইন্স হাসপাতাল পরস্পর বিরোধী বক্তব্য

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

টানা ৫৪ দিন যশোর কুইন্স হাসপাতালে ভর্তি মাহমুদা খাতুন। হাসপাতালটির সপ্তম তলায় ৭০৩ নম্বর কেবিনে ভর্তি তিনি। ভর্তির ফরমে ঠিকানা ব্যবহার করেছেন বকচর যশোর। সাথে থাকছেন দুই মেয়ে। গেল ১৬ মে তাকে হাসপাতালটিতে ভর্তি করেন তার দুই কন্যা। এরপর থেকে দীর্ঘদিন তিনি হাসপাতালের কেবিনটিতে অবস্থান করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন সে সমস্যা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। ছাড়পত্র দেয়া হলেও তিনি হাসপাতাল ত্যাগ করছেন না। এতে করে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ যশোর সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে যশোর সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দল হাসপাতালটিতে যান।

কুইন্স হাসপাতালের আইটি অ্যাডমিন হাসান ইমান শিমুল বলেন, তারা একটি ফোঁড়া অপারেশনের জন্য আসেন। এ সময় তারা ওই কেবিনটি বুক করেন এবং সেই থেকে সেখানে থাকছেন। দীর্ঘদিন হয়ে গেলেও এমনকি হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও তারা কেবিন খালি করেননি। এমনকি কেবিন ভাড়া ও হাসপাতাল ফার্মেসির বিলও পরিশোধন করেননি। এছাড়া তারা প্রতিনিয়ত হাসপাতালের সেবিকাদের সাথে অসদাচরণ করেন। সেই সাথে রোগীর দুই মেয়ে প্রায় প্রতিদিনই রাত ১০ টা থেকে সাড়ে দশটার দিকে কেবিন থেকে বেরিয়ে যান এবং গভীর রাতে ফেরেন।

এদিকে মাহমুদা খাতুনের বড় মেয়ে রাবেয়া বসরি ও ছোট মেয়ে ফাতেমা তুজ জোহরা অভিযোগ করে বলেন, রোগীকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, আমরা দুই পক্ষের বক্তব্য শুনেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.