Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লাভ বেশি : আগাম বাঁধাকপি চাষে ঝুঁকছেন ঝিনাইদহের কৃষকরা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা
সোনা ফলানো মাটি খ্যাত ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের সোনারদাইড় মাঠ। এ উর্বর মাটিতে যা রোপণ করা হয় তারই সর্বোচ্চ ফলন পান কৃষক। তাইতো আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজি বাঁধাকপির বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। দিনমজুরদের সাথে ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন, অধিক ফলন ও লাভের আশায় নাওয়া-খাওয়া ভুলে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে বাঁধাকপি চাষে ঝুঁকছেন চাষিরা।

সরেজমিনে দেখা যায়, হলিধানী ইউনিয়নের সোনারদাইড় মাঠে গ্রামের কৃষকরা বাঁধাকপি ক্ষেত নিড়ানি ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাভ বেশি হওয়ায় চাষে ঝুঁকছেন কৃষক।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় টপিকসান প্লাস ও অটোম কুইনসহ অন্যান্য জাতের বাঁধাকপি চাষ করছেন কৃষকরা। চাষিরা জানান, কীটনাশকের দাম বৃদ্ধি, জমি চাষ, বিজ, সার, সেচ, শ্রমিক খরচসহ এবার প্রতি বিঘা জমিতে বাঁধাকপি চাষে খরচ হচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং প্রতি বিঘায় ৩ থেকে ৩ হাজার ২০০ পিস চারা রোপণ করতে হয়। চারা রোপনের প্রায় ৭০ থেকে ৭৫ দিনেই বাঁধাকপি বাজারজাত করা যায়। প্রতি পিস বাঁধাকপি ১৫ থেকে ৩০ টাকা, আর প্রতিমণ বাঁধাকপি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় বিক্রি করতেও ঝামেলা নেই চাষিদের। পাইকাররা জমি থেকেই এসব সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করছেন। এই সবজি অল্প সময়ে স্বল্প খরচেই চাষ করা সম্ভব। তাই কৃষকরা বাঁধাকপি চাষে ঝুঁকছেন।

সদর উপজেলার সোনারদাইড় গ্রামের সফল সবজি চাষি মুকুল হোসেন বলেন, ‘এবার এক বিঘা জমিতে বিভিন্ন জাতের বাঁধাকপি চাষ করেছেন। তিনি বলেন, আগাম বাঁধাকপি চাষ লাভজনক শীতকালীন সবজি। বৈরি আবহাওয়ার কারণে এবার একটু দেরিতে চারা রোপণ করায় সময়মতো উত্তোলন করতে পারিনি। তবে অচিরেই বাজারে বাঁধাকপি তুলতে পারব। তিনি আরও জানান, এ অঞ্চলের চাহিদা মিটিয়ে ছোট ছোট পিকআপে মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়।

একই গ্রামের আলতাফ হোসেন বলেন, তিনি প্রতিবছর জমিতে বাঁধাকপি চাষ করেন। এ বছরও বাঁধাকপির ফলন ভালো হবে বলে তিনি আশাবাদী। তিনি গত বছরের মতো এবারও ভালো লাভের আশা করছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কীটনাশকের ডোজ দ্বিগুণেরও বেশি দিতে হচ্ছে বলে জানান।

কৃষক নজরুল ইসলাম বলেন, যে কোন ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা যেমন বেশি থাকে তেমনি মুনাফা অনেক বেশি হয়। তাই অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য বাঁধাকপির জুড়ি নেই। তিনি বছরের বারো মাসই সবজি চাষ করেন। তিনি এবার ৪০ শতক জমিতে বাঁধাকপি চাষ করেছেন। তবে এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় খরচের পরিমাণ বেড়েছে বলে জানান।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী জানান, বাঁধাকপি একটি উচ্চ ফলনশীল জাতের সবজি। কৃষকেরা আগাম চাষাবাদ করে ভালো দাম পাচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কারিগরি সহায়তাসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামীতে এ সবজি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কীটনাশকের দাম বৃদ্ধির কারণে কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ক্ষতিকর পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে তিনি ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দেন।

কৃষক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.