Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
  • যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর
  • মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২১, ২০২৪

লোহাগড়ায় ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রধান শিক্ষিকাকে হত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী মন্ডলকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ অক্টোবর) উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে।

নিহত সবিতা চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী ছিলেন।

লোহাগড়ায় ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রধান শিক্ষিকাকে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে সবিতা রানী মন্ডল ঘরে বসে ল্যাপটপে বিদ্যালয়ের কাজ করছিলেন। তার স্বামী পাশের ঘরে ছিলেন। অনেক রাত হয়ে গেলে সবিতার কোনো সাড়া না পেয়ে পরিতোষ মন্ডল তাকে ডাকতে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পান। পরে অন্যদের ডেকে এনে দরজা ভেঙ্গে দেখতে পান সবিতার হাত-পা বাধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে আছেন। পরে সোমবার (২১ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘরের পেছন দিকে সিঁধ কাটা দেখতে পায়। ধারণা করা যাচ্ছে সিঁদ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চুরি করার জন্য সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

প্রধান শিক্ষিকাকে হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.