Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২০, ২০২৫

শংকরপুরে রাস্তা দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের বাগআঁচড়া-বাঁকড়া সড়কের ঝিকরগাছা শংকরপুর ফেরিঘাট বাজারের দু’ধারে প্রায় এক কিলোমিটার রাস্তার জমি দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাজার কমিটি মসজিদ কমিটি ও এলাকাবাসী।

সোমবার বিকেলে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শংকরপুর ফেরিঘাটে নবনির্মিত ব্রিজের উপর এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দেড় দশকে এ অঞ্চলের প্রায় সবকটি সড়ক দখল করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। দখলবাজি করে অনেকেই লাখ লাখ টাকা কামিয়েছেন। আর দুর্ভোগে পড়েছেন জনগণ। এসব রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো নির্বিঘ্নে। কিন্ত রাস্তাগুলো দখল হয়ে পড়ায় সাধারণ মানুষ চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য। আগের ব্রিজটি ছোট হওয়ায় নতুন একটি প্রায় ৪ কোটি টাকার ব্রিজ তৈরি হলেও চলাচলের রাস্তার পাশে অবৈধ স্থাপনা থাকার ফলে সেটারও কাজে আসছে না। বক্তারা অতি দ্রুত অবৈধ স্থাপনার উচ্ছেদের জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ফেরিঘাট বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিরু, মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান ধাবক, সাধারণ সম্পাদক আসাদুল আল গালীব, সাংবাদিক মতিয়ার রহমান প্রমুখ।

শংকরপুরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.