শার্শা প্রতিনিধি
যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও ট্রাক প্রতীকের ৪ সমর্থককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল দুপুরে উপজেলার রামপুর ও কায়বা ইউনিয়নের বেলতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনা করতে পারবেন না।
এই বিধি অমান্য করে উপজেলার রামপুর ও বেলতলা বাজারে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকরা। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রামপুর গ্রামের নৌকা সমর্থক কবির হোসেনকে ২ হাজার, একই গ্রামের নৌকা সমর্থক ও ইউপি সদস্য কুরবান আলীকে ৫ হাজার, সুলতান আহম্মেদকে (ট্রাক সমর্থক) ১ হাজার ও বাগুড়ী বেলতলা গ্রামের নৌকা সমর্থ ইসহাক গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম জানান, আচরণবিধি ভেঙে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন নৌকা ও ট্রাক সমর্থকের নেতাকর্মীরা। এ কারণে জরিমানা করা হয়েছে।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !