Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় নব্য বিএনপি সন্ত্রাসীদের বোমাবাজি, আহত ১০ : বোমা উদ্ধার

banglarbhoreBy banglarbhoreFebruary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শার কন্যাদহে বিএনপির পরিচয়দানকারী রেজাউল-জনি এবং ডাবলু বাহিনীর সদস্যরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তারা শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কন্যাদহের বাসিন্দা শহিদুল ইসলাম শহিদের বাড়িতেও বোমা হামলা করে। শুক্রবার রাত ও শনিবার দফায় দফায় বোমার বিস্ফোরণ করে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে।

তারা হলেন, কন্যাদহ গ্রামের রমজান, মিলন হোসেন, হাসানুর, আমিন মোড়ল, শাহ আলম, সাহেব আলী, সোহাগ হোসেনসহ কয়েকজন।

আহত রমজান জানিয়েছেন, জিরেনগাছার সন্ত্রাসী ডাবলুর নেতৃত্ব কন্যাদহের রেজাউল-জনি বাহিনীর আলম, আলা, বকুল, কালু, আব্বাস, একবার, শহিদুল, সাহেব আলী, আশিক, নয়ন, মহিদুল, কউসার, বাবু, ইয়াসিনসহ অন্তত ৩০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী রয়েছে। এ ক্যাডাররা শুক্রবার কন্যাদহ বাজারে চাঁদাবাজি করতে আসে। তাদের বাধা দিলে শুরু হয় বোমা হামলা। এর সাথে বেধড়ক মারপিট শুরু করে সন্ত্রাসীরা। এলাকার লোকজন বাধা দিলে তারা বেমা ছুড়তে ছুড়তে যুবদল নেতা ছোট শহীদের বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে শহীদের বাড়ির বাইরে-ভেতরে এবং বাড়ির প্রাচীরে আরও অন্তত ২৫-৩০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এলে তারা পিছু হটে। এরপর ঘটনাস্থলে পুলিশ যায়। অদৃশ্য কারণে পুলিশ কাউকে আটক না করেই ফিরে আসে।

পুলিশ কার্যকর ভূমিকা না রাখায় শনিবার সকালে ফের হামলা ও মারপিট করে এ চক্রটি। এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, নাভারণ সার্কেল এএসপির নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ থানায় মামলা করতে আসেনি। এজন্য এখনো মামলা রেকর্ড করা যায়নি।

এদিকে, স্থানীয়দের ভাষ্য তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি, দখলদারি, মারপিট ও বোমা হামলা করছে। পুলিশও তাদের বিএনপির স্থানীয় নেতাকর্মী মনে করে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

গতবছর ৫ আগস্টের পরে তারা শার্শার লাউতোড়া গ্রামে ঘের দখল করেন। কাগজপুকুর ইটভাটা দখল এবং কন্যাদহ গ্রামের বাঁওড় দখল করেছেন। এসব অভিযোগ জেলা বিএনপি আমলে নেয়। জেলা বিএনপির সদস্য সচিব (বর্তমানের সভাপতি) সাবেরুল হক সাবু গতবছরের ৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, রেজাউল গাইন, তার ভাই খোকন ও জনি বিএনপির পরিচয় দিয়ে অপকর্ম করছে বলে অভিযোগ আসছে। প্রকৃতভাবে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই। কখনও ছিল না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান ছিল ওই বিবৃতিতে। কিন্তু এরপরও পুলিশ তাদের বিরুদ্ধে আজো কোন ব্যবস্থা নেয়নি।

এছাড়া এলাকাজুড়ে তাদের বোমা সন্ত্রাস চলছেই। যাতে এলাকার অসহায় মানুষ আতঙ্কের মাঝে দিনাতিপাত করলেও শার্শা থানা পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে।

বোমা উদ্ধার বোমাবাজি সন্ত্রাসীদের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.