Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ফাইল ফটো।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। শার্শা থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও (শার্শা থানা) পরেশ চন্দ্র।

আকুল হোসেন যশোরের বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে আকুল হোসেন একবার অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের ১২ ডিসেম্বর যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। পরে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে তিনি যশোর কারাগারে আটক ছিলেন।

এরই মধ্যে শার্শা থানায় দায়ের হওয়া নাশকতার আরেকটি মামলায় (মামলা নং-১৯, তারিখ: ১৫/১২/২৪) তদন্ত কর্মকর্তা আদালতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.