Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। এতে অংশ নেন শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ শার্শা থানায় অফিসার ইনচার্জ আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুব, সাজেদুর রহমান, জামাল উদ্দীন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুজ্জামান শহিন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, নাভারণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

দাবি মানববন্ধন মুক্তি শার্শা সাংবাদিক মনি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.