বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াত ইসলামী দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চালতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি মাহির হাসানের সভাপতিত্বে ও ডা. সাব্বির আহমেদের সঞ্চালনায় এতে প্রাধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা ছাত্রশিবিরের কলেজ সম্পাদক এনামুল হাসান, কায়বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন এবং কায়বা ইউনিয়ন জামায়াতের তদারকি আ. কুদ্দুস।

অনুষ্ঠানের শুরুতে বর্তমান ও সাবেক সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর বেলুন ফাটানো ও বয়স্কদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। যা উপস্থিত সকলের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share.
Exit mobile version