Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৬, ২০২৪

শার্শার ডিহিতে ভোটে বিএনপির নেতৃত্ব নির্বাচন

সভাপতি ওলিয়ার রহমান, সম্পাদক আব্দুল জব্বার ও সাংগঠনিক সালাউদ্দিন
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাড়াতলা (শার্শা) সংবাদদাতা
উৎসবমুখর পরিবেশে শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইউনিয়নের শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে এ কাউন্সিল অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে শাড়াতলা বাজার ও বিদ্যালয়ের ভোট কেন্দ্রে উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মী, প্রার্থী এবং ভোটারদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নতুন কমিটি গঠনে গণতান্ত্রিক পন্থা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করাতে দলটির স্থানীয় নেতাকর্মীরা জেলা ও উপজেলা কমিটিকে সাধুবাদ জানান।

ভোট কেন্দ্রে উপস্থিত থেকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির সাংবাদিকদের বলেন, আমাদের জেলা কমিটি এই ভোট নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচন কমিশন গঠন করেন। জেলা মনোনয়ন পত্র তফসিল ঘোষণা করে এবং জেলায় এই ভোট পরিচালনা করছে। জেলা প্রতিনিধিরাই ভোট গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, ডিহি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ জন করে মোট ৪৫৯ জন ভোটার তাদের ইউনিয়ন নেতা নির্বাচনে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটে দুটি প্যানেলে তিনটি পদের বিপরীতে তিনজন করে ছয়জন প্রার্থী আছেন। ভোট গ্রহণ সকাল সাড়ে ১০ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে।

ভোট গ্রহণ শেষে বিকেলে নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান এবং সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ঘোষিত ফলাফল শিটের মাধ্যমে জানা যায় সভাপতি নির্বাচিত হয়েছেন ওলিয়ার রহমান সরদার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম পেয়েছেন ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল জব্বার। তার প্রাপ্ত ভোট ২৯৬। নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়রুল হক পেয়েছেন ১১৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন। তিনি পেয়েছেন ২১৪ ভোট। ৪৫৯ ভোটের বিপরীতে ৪২২ জন ভোট দেন। বাতিল হয় ২৬ ভোট।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.