Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার পল্লীতে বোমা বিস্ফোরণে গুরুতর যুবক

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে আহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত বিপ্লব হোসেন যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

বিপ্লবের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বিপ্লব দরজা খুলে বাইরে আসলে তার উপর দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান বিপ্লব মাঠে কৃষি কাজ করেন।

স্থানীয় একটি সূত্র বলছে, বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর গোগা ইউনিয়নের বাগানপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তার মাত্র দুইদিন পর বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

পল্লী বোমা বিস্ফোরণ যুবক শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.