Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার বেলতলায় আম বোঝাই ট্রাকে প্রকাশ্য চাঁদাবাজি

প্রশাসনের নিরবতায় প্রতিদিন আদায় লাখ টাকা
banglarbhoreBy banglarbhoreজুন ১, ২০২৫Updated:জুন ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শার বেলতলা আম বাজারে মটর শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহের নামে প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যশোর ও সাতক্ষীরা দু’জেলার সীমানা সংলগ্ন এই বাজার থেকে ট্রাকে প্রতি এক হাজার টাকা চাঁদা নেওয়া হচ্ছে। যা থেকে প্রতিদিন প্রায় লাখ টাকা আদায় হচ্ছে বলে জানা গেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী মহাসড়কে কৃষি পণ্যবাহী ট্রাকে লোড-আনলোডের নামে চাঁদাবাজি নিষিদ্ধ থাকলেও, ক্ষমতার দাপট দেখিয়ে একটি মহল বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের স্লিপ ব্যবহার করে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

স্থানীয় আড়তদারদের অভিযোগ, ৭ নম্বর কায়বা ইউনিয়নের কয়েকজন বিএনপির নেতা এবং বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের কিছু সদস্যের যোগসাজশে আম মৌসুমে প্রতি ট্রাক থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

তারা প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত ট্রাকে ট্রাকে ‘বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং খুলনা ৬৬৯’ লেখা স্লিপের মাধ্যমে চাঁদা আদায় করেন।

এই পথে চলাচল করা ট্রাক চালকদের মুখে হতাশার ছাপ দেখা গেছে। একাধিক ট্রাক চালক জানিয়েছেন, টাকা না দিলে বিভিন্নভাবে ভয়ভীতি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি চাঁদার টাকা না দিলে পরবর্তীতে সেখান থেকে আর ট্রাক লোড করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। এ কারণে ভয়ে নিরুপায় হয়ে তারা চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তারা।

মো. সজিব নামে একজন ট্রাক চালক অভিযোগ করেন, তিনি বেলতলা আম বাজার থেকে আম ভর্তি ট্রাক লোড করে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথিমধ্যে বাগুড়ী আমিরের মোড়ে পৌঁছালে তার গাড়ি থামিয়ে জোর করে একটি ট্রান্সপোর্টের স্লিপ ধরিয়ে দিয়ে পাঁচশত টাকা নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের স্লিপ দিয়ে আবারও তার কাছ থেকে পাঁচশত টাকা নেওয়া হয়। সর্বমোট তার কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এমন একটি খবর পাওয়া গেছে। সার্কেল এসপি ও ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আম চাঁদাবাজি ট্রাকে প্রকাশ্য বেলতলায় বোঝাই শার্শার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.