শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর বাতাসে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গ্রামে গ্রামে শিশু কিশোর আবাল বৃদ্ধ বণিতাসহ প্রায় সব বয়সি মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে ঘন কুয়াশা আর শীতল বাতাস বৃদ্ধি পাওয়ায় কদর বেড়েছে গরম কাপড়ের। প্রচন্ড শীতে হত দরিদ্রশ্রেণীর মানুষজন জবু থুবু হয়ে গেলেও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এখনও র্পযন্ত তাদের মাঝে গরম কাপড় বিতরণ করতে এগিয়ে আসেনি।
শীতবস্ত্র কেনার জন্য সকল বাজারের ছোট বড় কাপড়ের দোকানগুলো ও ফুটপাতের পুরানো কাপড় বিক্রেতাদের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুযোগ বুঝে পকেট কাটা দাম হাঁকাচ্ছে বিক্রেতারা।
শনিবার উপজেলা সদর আড়পাড়াবাজার ঘুরে দেখা যায় একশ’ থেকে পাঁচশ’ টাকার মধ্যে গরম কাপড় বিক্রি হচ্ছে বেশি। তবে অন্য সময় এসব কাপড় অর্ধেক দামে বিক্রি হয়ে থাকে। অন্যদিকে হাসপাতাল ও বিভিন্ন ডাক্তারখানায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর মধ্যে শিশু কিশোর ও অতি বয়স্ক শ্রেণীর লোকই বেশি। শুধু মানুষই নয় হাঁস-মুরগি, গরু ছাগলও রোগাক্রান্ত হচ্ছে।
উপজেলার ৭টি ইউনিয়নে অনেক শিল্গ প্রতিষ্ঠানের মালিক এবং বিত্তবান রয়েছেন। রয়েছে নানা বেসরকারি সংস্থা তা সত্বেও এখন পর্যন্ত কাউকেও কোথাও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করতে দেখা যায়নি বলে উপজেলা চেয়ারম্যান এড. কামাল হোসেন জানিয়েছেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !