Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৮, ২০২৫

শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী মালার নামে দুদকের দুটি মামলা

জ্ঞাত আয় বর্হিভূত ৫৩ কোটি টাকার সম্পদ অর্জন
banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
শাহীন চাকলাদার ও তাঁর স্ত্রী মালার নামে দুদকের দুটি মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি জানান।

প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, সংসদ সদস্য থাকার সময় শাহীন চাকলাদার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা অর্জন করেছেন। এছাড়া, তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, স্বামীর অবৈধ সম্পদের মাধ্যমে তিনি সম্পদশালী হয়েছেন। এই মামলায় শাহীনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, এবং মানিলণ্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শাহীন চাকলাদার গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর থেকে আত্মগোপনে আছেন। এর আগে, এ বছরের জানুয়ারিতে দুদকের আরেকটি মামলায় আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

দুদকের দুটি মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.