Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
  • ওয়ার্ল্ড লিজেন্ডস লিগে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ যশোরে সংবর্ধিত উদ্যোক্তা ইউনুস হাসান
  • শিক্ষকদের জন্য নীতিমালা করা হচ্ছে যশোরে : শিক্ষামন্ত্রী
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষকদের জন্য নীতিমালা করা হচ্ছে যশোরে : শিক্ষামন্ত্রী

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে ছাত্র ছাত্রীরা নকল করলে সেটা শিক্ষকদের দুর্বলতা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। পরীক্ষার সময় কোন শিক্ষক বা কর্মকর্তা অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার দুপুরে যশোরে পিটিআই অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সমূহের সচিবদের নিয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এ মতবিনিময় সভার আয়োজন করে।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষকরা যারা বোর্ডে যাচ্ছেন আর ফিরছেন না, এটা হবে না। এ জন্য নীতিমালা করা হচ্ছে। যাতে কোন শিক্ষক এক জায়গায় বেশি দিন থাকতে না পারে।

এদিকে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভার একপর্যায়ে শিক্ষকদের কাঠগড়ায় দাঁড়ান শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মাৎ আসমা বেগম। শিক্ষকরা পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের কথা তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীর তিনবার রেজিস্ট্রেশনের বাহুল্যের বিষয়েও শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মন্ত্রীকে অভিযোগ করেন শিক্ষকরা।

এ অভিযোগে শিক্ষামন্ত্রী বলেন, এক মুরগি তিনবার জবাই করা চলবে না। মন্ত্রী বোর্ড চেয়ারম্যানকে সতর্কও করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিদ্যালয়ে গাইড বই বাণিজ্য ও শিক্ষার্থীদের নকল করার প্রবণতার দায় শিক্ষকদের ওপর দেন। এছাড়াও তিনি দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়াকে অবৈধ উল্লেখ করে তা বন্ধ করে দেয়ার কথা বলেন।

অনুষ্ঠানে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।

পরে এদিন বিকেলে শিক্ষামন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন।

শিক্ষকদের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ

এপ্রিল ১৩, ২০২৬

মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা

এপ্রিল ১৩, ২০২৬

শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.