Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ

ফসিয়ার রহমান মহিলা কলেজের সংবর্ধনা সভা
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৩, ২০২৬No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছেন, ভবিষ্যত চিন্তা করে ভালো ভাবে লেখাপড়া করে নীতি-নৈতিকতা অর্জন করে জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে। এভাবে গড়ে উঠলে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক ও নিজের পরিবারের সুনাম হবে।

তিনি সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর সদরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও উন্নতি কামনা করে তিনি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মান করা হবে। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, বিএম শাখার এমপিওভুক্ত করণ ও মহিলা কলেজটি জাতীয়করণের বিষয়ে আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাবো।

কলেজ অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ্য প্রফেসর সমরেশ রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, মাওলানা জালাল উদ্দীন, অ্যাড. মোর্ত্তজা জামান আলমগীর রুলু, প্রধান শিক্ষক আনিছুর রহমান, স,ম আব্দুল্লাহ আল মামুনসহ এমপির সফর সঙ্গীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মে ৩০, ২০২৬

শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.