Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিবসার চরে দু’দিনে ২ মৃতদেহ উদ্ধার

পাইকগাছাবাসীর মাঝে আতংক
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
রাত পোহাতেই আবারো খুলনার পাইকগাছার শিবসা নদীর চরে পাওয়া গেল ইকরাম হোসেন (৪৭) নামে আরো এক যুবকের লাশ! খবর পেয়ে শুক্রবার সকাল ৯ টার দিকে পাইকগাছা নৌ-পুলিশ সোলাদানা বাজারের অদুরে শিবসা নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মহসীনউদ্দীন সড়কের। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে পর পর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছেন, নিহতের পরনে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে গেঞ্জি।

সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশ সূত্রে খবর পেয়ে দুপুরে নিহতের দু’ ভাই ও স্বজনরা পাইকগাছা নৌপুলিশ ফাঁড়িতে পৌছে লাশের পরিচয় সনাক্ত করেন। জানা গেছে, নিহতের মা ও ৩ ভাই, স্ত্রীসহ ৮ বছরের একটি ছেলে আছে।

এদিকে পরিচয় সনাক্তের পর ইকরামের ছোট ভাই রুবেল হোসেন জানান, ১৪ অক্টোবর সকালে একটি মামলায় হাজিরা দিয়ে এরপর বেলা দেড়টার দিকে ভাইয়া জানায়, আমি পাইকগাছায় ঘেরের দিকে যাচ্ছি কাজ আছে। পরে সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরবেন না বলে জানান। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় কোন রকম যোগাযোগ করা যানি। তিনি অভিযোগ করেন, ইকরামকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

স্বজনরা পুলিশকে জানান, ১৬ অক্টোবর সকালে দেলুটির জিরবুনিয়া স্লুইস গেটের মুখে নদীর চর থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃত সোনাডাঙ্গার রানা খলিফা ও একরাম হোসেনসহ খুলনার আরোও ৪/৫ জন এক সঙ্গে ছিল। তারা অনেকেই এখন ফোন ধরছে না। তবে,পুলিশ তদন্তের স্বার্থে ওই সব ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করেননি।

এ বিষয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর হোসেন জানান, লাশের পরিচয় সনাক্তের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পর পর দু’দিনে নদীর চর থেকে উদ্ধার হওয়া রানা খলিফা ও ইকরাম হোসেন হত্যাকাণ্ডের শিকার কিনা জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা ঠিক হবে না।

আতংক পাইকগাছা মৃতদেহ উদ্ধার শিবসার চর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.