Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১০, ২০২৫

শিল্পকলা একাডেমি মহাপরিচালকের মতবিনিময়

ভেদাভেদ ভুলে যশোরকে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
শিল্পকলা একাডেমি মহাপরিচালকের মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) শুক্রবার বিকেলে যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যশোরকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলার সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক, কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) বলেন, বাংলাদেশের মধ্যে যশোরকে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একযোগে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারা এগিয়ে নিয়ে যাবো।

তিনি একটি হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার আকাক্সক্ষা প্রকাশ করে বলেন, আমরা হানাহানিমুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারব।

যশোরের সন্তান হিসেবে জেলার শিল্পমান উন্নয়নে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যশোর শিল্পকলা একাডেমিকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে। যারা নাচ-গান-নাটক করেন তারা এখানে আসবে এবং অংশ নেবে।

সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক হানাহানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, আমরা যেন রাজনৈতিক হানাহানি করে নিজেদের মধ্যকার এই সম্পর্ক নষ্ট না করি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক জোর দিয়ে বলেন, আমি আগামীতে শিল্পকলা একাডেমিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এ সময় শিল্পকলা একাডেমি যশোর, সুরধুনী, সুরবিতান, চারুপীট যশোর, স্পন্দন যশোর, বিবর্তন যশোর, বিদ্রোহী সাহিত্য পরিষদ, ব্যঞ্জন যশোর, শব্দ থিয়েটার, নাট্য গবেষণা কেন্দ্রসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও কলা কুশলীরা মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া জেলার শিল্পমান উন্নয়নে শিল্পকলা একাডেমি সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

একাডেমি মতবিনিময় মহাপরিচালক শিল্পকলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.