Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত জীবননগরের গাছিরা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২০, ২০২৫Updated:অক্টোবর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

এম আই মুকুল, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগরে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশায় শিশির বিন্দু গ্রামীণ জনপদে জানান দিচ্ছে শীত আসছে। শীত আসার আগেই চুয়াডাঙ্গার জীবননগরে শুরু হয়ে গেছে খেজুর গাছ কাটা। শীতের অন্যতম অনুষঙ্গ পিঠা ও পায়েস তৈরির অপরিহার্য উপাদান খেজুরের রস।

শীতের আমেজ শুরু না হতেই খেজুর গাছ প্রস্তুতিতে গাছের শাখা-প্রশাখা ও আগাছা কেটে সাফ করে ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এরপর শুরু হবে গাছ থেকে রস সংগ্রহ, আর তা থেকে তৈরি হবে গুড় ও পাটালি। এ দিকে জীবননগরের খেজুরের গুড় ও নলেন পাটালির সুখ্যাতি রয়েছে দেশজুড়ে।

খেজুর গাছ থেকে যারা বিশেষভাবে রস সংগ্রহ করের তাদেরকে গাছি বলা হয়। শীতের মৌসুম শুরু হতে না হতেই গাছিরা গাছের পরিচর্যা ও গাছ প্রস্তুত করতে শুরু করেছের। হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ চাছাছোলা করছেন তারা।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলায় এ বছর রস সংগ্রহের জন্য প্রায় ৮০ হাজার খেজুর গাছ প্রস্তুত করা হচ্ছে। শীত মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে ১০ কেজি গুড় পাওয়া যায়। সে হিসাবে এসব গাছ থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার মেট্রিক টন।

এ উপজেলার মাঠের ক্ষেতের আইলে, রাস্তার পাশে, পুকুর পাড়ে অযত্নে-অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছগুলো জেলার অর্থনীতিতে আশীর্বাদ হয়ে আসে। শীত মৌসুমে রস-গুড় উৎপাদন করে প্রায় ৫ থেকে ৬ মাস স্বাচ্ছন্দ্যে জীবন-জীবিকা নির্বাহ করে উপজেলার কয়েক শত পরিবার।

আকবর হোসেন নামে একজন গাছি বলেন, আমাদের কাজ খুব ঝুঁকিপূর্ণ। আমরা গাছের অনেক ওপরে উঠে ধারালো দা দিয়ে গাছ চাছি। খালি পায়ে গাছে উঠতে হয়, কখনো কখনো গাছে সাপও থাকে, তাই সতর্ক থাকতে হয় সবসময়। তবে শীত মৌসুমে রস সংগ্রহ করে আমরা বেশ ভালো আয় করতে পারি।

আলমগীর নামে আরেকজন গাছি বলেন, আমরা দিনরাত খেটে গাছ থেকে রস সংগ্রহ করি। এই রস থেকে গুড় তৈরি করে বাজারে বিক্রি করি। শীত আসার আগে গাছগুলো ভালো করে প্রস্তুত করতে হয়, যাতে রস বেশি পাওয়া যায়। কষ্ট বেশি কিন্তু যখন গুড় তৈরি হয়, তখন সেই কষ্টের ফলটা দেখতে ভালো লাগে।

খেজুর গাছ পরিচর্যা গাছি জীবননগর শীতে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.