Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

শীর্ষনেতারা নিজের আখের গোছালেও দেননি ১৩শ’ টাকার অফিস ভাড়া

যশোর আ.লীগ কার্যালয়ের ভাড়া বকেয়া থাকায় ক্ষুব্ধ নেতাকর্মীরা
banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বোস সড়কে দ্বিতীয়তলা ভবনটির মালিক জেলা প্রশাসন। অর্পিত সম্পত্তির ওই ভবনটি ১৩ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেলা প্রশাসন থেকে ১৩শ’ ৩৩ টাকা মাসিক ভাড়ায় ইজারা নেয়া হয়। গত ১২ বছর ধরে ইজারা বাবদ মাসিক ভাড়ার টাকা পরিশোধ করেনি দলটি। ইজারা নবায়নও হয়নি। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ অফিসের ভাড়া বকেয়ার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে সমালোচনা চলছে। তবে এজন্য জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদাসীনতাকেই দুষছেন নেতাকর্মীরা। তাদের দাবি, দল ক্ষমতায় থাকতে শীর্ষনেতারা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল, দলীয় অফিসের দিকে নজর দিতে সময় পাননি। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার জানান, জেলা রাজস্ব কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানা যায়, ২০১৩ সালে যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বোস সড়কের (সাবেক চেম্বার অব কমার্স ভবন) পরিত্যক্ত এপি সম্পত্তির একটি ভবন ডিসিআর হিসেবে বন্দোবস্ত পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। ওই বছরের ২৩ এপ্রিল জেলা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সভায় ৮০ নাম্বার বারান্দী মৌজার ১৭ নাম্বার এসএ খতিয়ানের ৯৫ দাগে গাড়িখানা রোডের পরিত্যক্ত ভবনটির দ্বিতীয়তলা মাসিক ভাড়া নির্ধারণ করে জেলা আওয়ামী লীগের অনুকূলে অস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়। আবেদনের এক বছর আগেই দখলে যাওয়ায় ২০১২ সালের এপ্রিল থেকে মাসিক ভাড়া ১ হাজার ৩শ’৩৩ টাকা করে প্রতিবছর জমা দিতে বলা হয়। পরিত্যক্ত সম্পত্তি ডিসিআর বিধি অনুযায়ী অস্থায়ী বন্দোবস্ত হয় মাত্র এক বছরের। প্রতিবছর ডিসিআর কেটে নবায়ন করতে হয়। আর এক বছর ডিসিআর কেটে নবায়ন না করলে অটোমেটিক ওই ডিসিআর বাতিল হয়ে যায়। প্রথম বছর ভাড়া বাবদ টাকা জমা দেয়া হয়েছে। পরবর্তীতে আর ভাড়া দেয়া হয়নি সরকারি কোষাগারে। ১২ বছরে সরকারের পাওনা হয় ১ লাখ ৯১ হাজার ৯শ’৫২ টাকা। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব বিভাগের কেউ যোগাযোগও করেননি। এক যুগ ধরে ওই ভবনটি অবৈধভাবে দখলে রেখেছিল যশোর জেলা আওয়ামী লীগ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় প্রভাবশালী নেতাকর্মীরা আত্মগোপনে যান। এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন বলেন, ‘দলে আর আদর্শ নেই। এই দল করে দীর্ঘ ক্ষমতায় থেকে এই শহরে বাড়ি-ঘর করেছে। বড় বড় হোটেল করেছে কেউ কেউ। কর্মীদের করা হয়েছে অবমূল্যায়ন। যার ফলেই দল ও দলীয় কার্যালয়ের এই অবস্থা। তিনি বলেন, দীর্ঘদিন দলীয় কার্যালয়ের ভাড়া দেননি, এই দায়ভার সম্পূর্ণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের। তাদের উদাসীনের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জানার পরে জেলা দপ্তর সম্পাদকের কাছে জানানো হয়েছে। দ্রুত ভাড়া দিয়ে যাতে অফিসটি হাতছাড়া না হয় সেই উদ্যোগ নেয়ার কথা বলেছি আমরা।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা সরদার কনক বলেন, আমাদের লিজ অনেক আগেই বাতিল হয়ে গেছে। দীর্ঘদিন ভাড়া দেয়া হয় না। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কয়েক বছর আগে জেলা প্রশাসকের কাছে চিঠি আসে। সেই চিঠিতে ভবনটি আওয়ামী লীগের কার্যালয় হিসাবে ব্যবহার করার অনুরোধ জানানো হয়। ভাড়া পরিশোধ করে ভবনটি নতুন করে লিজ নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করবো।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.