Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ উন্নয়নের শিখরে : এমপি ইয়াকুব

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
আজ (শুক্রবার) সন্ধ্যায় খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে গণসংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার মানুষ যে আশা-আকাঙ্কা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি পূরণে সর্বদা সচেষ্ট থাকবো। এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, কাজী টিটো, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, শুকুর আলী, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন, আমিনুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.