Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনা একটা ভন্ড : সাইফুল ইসলাম ফিরোজ

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়ে। তাহাজ্জুত নামাজ একটি গোপন নামাজ। এটা গল্প করে বেড়ানোর মতো কোন বিষয় না। যেদিন তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তাহাজ্জুত নামাজ না পড়ে ঘুমান না। সেই দিনই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটা ভণ্ড মহিলা। যে নামাজ-রোযাকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, সকাল বেলা মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবে সেই ভোটে তিনি জিততে পারবে। সেই সৎসাহস তার ছিল না। তাই সে তাহাজ্জুতের নামাজ পড়ে পুলিশ, র‌্যাব দিয়ে ভোট কাটতে যেতেন। ৫ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আপনারা দেখেছেন। এক শাড়িতে এমনকি সেন্ডেলও পরতে পারেন নাই। বাপ-দাদার বাড়ি ভারতে পালিয়ে গেছে। আর ১০ মিনিট দেরি হলে যেভাবে আপনি বিএনপির নেতাকর্মীদের খুন, গুম করেছেন ঠিক সেভাবে বাংলার মানুষেরা আপনার একই অবস্থা করতো। আপনি তো নৌকায় উঠে বৈঠা খুঁজে পান না। আবার ভারতে বসে হুঙ্কার দেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। দ্রুত মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন। আপনারাও বিনা ভোটে সরকারে বসে আছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলীসহ অন্যান্যরা।

শেখ হাসিনা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.