Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  • পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার উচ্ছেদ
  • কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা : প্রতিবাদে মানববন্ধন
  • শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
  • মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
  • শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে যশোরে বৈশাখ বরণ
  • রামপালে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে যশোরে বৈশাখ বরণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদন

আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে যশোরে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, বর্ষবরণের মূল অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত পরিবেশন ও সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গান গাওয়ার মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সকাল ৮টা ৩০ মিনিটে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে লোকজ মেলা, সভা-সেমিনার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সভায় উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়। শোভাযাত্রায় মুখ ঢেকে মুখোশ পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে শিল্পকর্ম হিসেবে মুখোশ হাতে বা প্ল্যাকার্ডে বহন করা যাবে। জননিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই জেলার সব সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী বিশেষ তৎপর থাকবে।

নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এদিন যশোর জেনারেল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ঘোষণা দেন, পহেলা বৈশাখ উদযাপনকারী প্রতিটি সাংস্কৃতিক সংগঠনকে জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।
তিনি বলেন, যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। নতুন সরকারের অধীনে আমরা এই নববর্ষকে আরও আনন্দঘন ও বর্ণিল করতে চাই। আবহমান বাংলার রূপ শোভাযাত্রায় ফুটিয়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে কোনো কিছু করবো না। সন্ধ্যার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হবে। সবাইকে মিলে একসাথে একটি ব্যানারে শোভাযাত্রা বের করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, চেম্বর অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এপ্রিল ৮, ২০২৬

পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার উচ্ছেদ

এপ্রিল ৮, ২০২৬

কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.