Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি পরিণত হয় জনসমুদ্রে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হক। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলের জনগণ বারবার অবহেলিত হয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে এবং আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর বাড়ানো হবে না। তিনি বলেন, ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক ও কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে। ষাটোর্ধ্ব নাগরিক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের ৬৪টি জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.