শ্যামনগর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান কররা হয়েছে।
আজ (শনিবার) বেলা ১২টায় গাবুরা চকবারা গ্রামে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদসস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব এসসিএফ সভাপতি করেন মইনুল ইসলাম। পরিচালনা করেন হাবিবুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১৮ জন পিতৃহারা মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি ও বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ২০১৫ সাল থেকে উপকূলে খাবার পানি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
