শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের তিন বারের জামায়াত মনোনীত এমপি গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
সোমবার দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এমপি গাজী নজরুল ইসলাম পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করলেন।
এ সময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলামসহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবার বিষয়ে খোঁজ খবর নেন।
এ সকল কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন সংসদ সদস্য।

