Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৩, ২০২৬

চৌগাছায় এমপি ডা.ফরিদকে গণসংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় এমপি ডা.ফরিদকে গণসংবর্ধনা
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতিমুক্ত উপজেলা করা হবে ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।

মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেয়া হবে, সেসব প্রকল্পের সঠিক হিসাব নিকাশ নিশ্চিত করতে হবে। হিসাব নিকাশে গড়মিল পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনা করবো। আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায় অত্যাচার করে, আমি মজলুমের পক্ষে থাকবো। আপনারা প্রথমে কারো উপর জুলুম করবেন না, কিন্তু কেউ অন্যায়ভাবে জুলুম করতে আসলে তাকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যপক নুরুজ্জামান আল মামুন ও সহকারী-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক ও পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম তুহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আলাউদ্দীন প্রমুখ।

গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেয়া হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রেসক্লাব চৌগাছা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। বিকেলে তিনি ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.