শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদী চরের ছোট বড় গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকালে সরেজমিনে নদীর পাড়ে আনুমানিক ২-৩শত ছোট বড় গাছ কেটে ফেলে রাখা দেখা যায়। কিছু গাছ ইতিমধ্যেই কেটে সরিয়ে নেয়া হয়েছে। ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে গাছ গাছ কাটা বন্ধ করেন। এ ব্যাপারে গাবুরার বিট অফিসার আরিফ বলেন, শ্যামনগর থানার নির্দেশে গতকাল সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছাদুজ্জামান বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি গাবুরায় যেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। এই গাছ গুলো বনবিভাগের। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলে গাছগুলোর ব্যবস্থা নেয়া হবে। এরপরও গাছ কাটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

