Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
  • যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগীর উপচে পড়া ভিড়
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে বালুচরে পালিত হল জলবায়ু ধর্মঘট

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
কপ-৩০ সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটকালীন সময়ে যুবরা প্লাকার্ড প্রদর্শনীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই।

বৃহস্পতিবার সকাল ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালুর চরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।

সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষকে দারিদ্র্যর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাকটিভিস্ট আনিসুর রহমান মিলন বলেন, আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতি-নির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাক্টভিস্ট হাফিজুর রহমান বলেন, উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০ এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে।

আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।

সিডিও ইয়ুথ টিমের সদস্য মোয়াজ্জেম হোসেন সাদির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোওয়াদ সহ শতাধিক যুবরা।

জলবায়ু ধর্মঘট শ্যামনগর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.