শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আবাদচন্ডীপুর গ্রামের ফরিদা বেগম বাদী হয়ে চার জনকে আসামি করে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। আসামিরা হলেন, ইশ্বরীপুর ইউনিয়নে খাগড়াঘাট গ্রামের আলমগীর গাইন, ফরিদ গাইন, নেদা বেগম, ছলেমান গাজীসহ ৪/৫ জন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সকালে বাদীর স্বামী সন্তান বাড়িতে না থাকার সুযোগে আমার ভিটাবাড়িতে অন্যায় ভাবে প্রবেশ করে জোরপূর্বক খেজুর গাছ, পেয়রা গাছ কেটে দেয় এবং পুকুর থেকে গলদা ও বিভিন্ন ধরনের সাদা মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
