Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে মোটরসাইকেল চোরসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।

মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার সাইফুল ইসলাম জানান, ২১ মার্চ বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সিসি ক্যামেরার ফুটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শাহেদ গাজীকে(১৬) জিজ্ঞাসাবাদ করেন। তিনি চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মহৎপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৭) ও মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শাহেদ হাসানকে(১৬) আটক করা হয়। আটক শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি করে তিনি কালিগঞ্জ হাসপাতাল সড়কে অবস্থিত হামিদ আর্টের মালিক আব্দুল হামিদের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। মোটরসাইকেল ক্রয়ের পরপরই আব্দুল হামিদ নলতায় জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বাকাল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কালিগঞ্জ থানায় আনা হয়।

কালিগঞ্জ থনার অফিসার ইনচার্জ মো. শাহিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৩ জন ও উদ্ধারকৃত মোটরসাইকেল শ্যামনগর থানায় নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন চোরাই মোটরসাইকেল সহ তিনজন আসামিকে আটক করে শ্যামনগর থানায় চুরি মামলা দিয়ে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.