Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে সরকারি সেবায় সুপেয় পানি বিষয়ক মিডিয়া এ্যাডভকেসি অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৯, ২০২৪No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরে সুপেয় পানির তিব্র সংকট নিরসনে ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হলরুমে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের সাথে মিডিয়া এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শরুবের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও পরিবেশকর্মী মমিনূর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল।

প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিক এবং শরুব ইয়ুথ টিমের সদস্য দেবব্রত বিশ্বাস, ফুয়াদ মাহমুদ, সাগর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শরুবের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। উপকূলের জনগোষ্ঠীর জীবন যাপানের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে।

বিশেষ করে শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন সুপেয় পানির সংকট রয়েছে। সুপেয় পানি সংকটের প্রধান কারণ লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অপরিকল্পিত উপায়ে লবণ পানিতে চিংড়ি চাষ, বেড়িবাঁধ ভাঙন ইত্যাদি। সুপেয় পানির সংকট তিব্র হওয়ায় সুপেয় পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। এ এলাকার নারীদের প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার হেঁটে টাকা দিয়ে পানি কিনে আনতে হচ্ছে।

যার ফলে তাদের স্বাস্থ্যহানি সহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। আবার সরকারি জলাধারগুলোয় চলে গেছে ব্যক্তি দখলে। এ সময় তিনি সরকারি পুকুরগুলোর ইজারা বাতিল, পানি বাণিজ্যকরণ ব্যবস্থা বন্ধ, বৃষ্টির পানি সংরক্ষণেজলাধার খনন ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ সরকারি সেবার মাধ্যমে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবি জানান।

শ্যামনগরে সুপেয় পানি বিষয়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.