Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের এটিএম সামসুল হুদা (ঝন্টু) সহদর ভাই সাইফুল হুদার হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ২৩ বছর যাবত শ্যামনগর কেন্দ্রিয় কামিল (এম.এ) মাদরাসায় শারীরিক শিক্ষা শিক্ষক পদে কর্মরত। আমার পিতাও ছিলেন নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

আমার সেজো ভাই সাইফুল হুদা ও ভাবী খাদিজা পারভীন শত্রুতাবশত সম্প্রতি আর্মি হাউজ দর্জি টেইলার্স নামে ডিজিটাল ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত উল্লেখ করে ব্যানারটিকে ছিড়ে ফেলা ও পদদলিত করা হয়েছে মর্মে থানায় আমিসহ আমার ছোট ভাই মঈনুল হুদা, আমার পুত্র কলেজ ছাত্র তানজিম ও প্রতিবেশি সৈকত পালকে বিবাদী করে অভিযোগ করে। যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

পরবর্তীতে আমাকেসহ আমার পরিবারের সকলকে মিথ্যা মামলায় হয়রানি ও খুন জখমের হুমকি প্রদর্শন করে। এছাড়া আমার সেজো ভাই ও ভাবী গত ৭/০৪/২০১৫ তারিখে আমার মা সহ অন্যান্য ভাইদের জীবননাশের হুমকি দেয়ায় আমার মা নুরুন্নেছা খানম নিরাপত্তার স্বার্থে সাইফুল হুদা ও খাদিজা পারভীনকে বিবাদী করে শ্যামনগর থানায় জিডি করেন। যাহা তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় সাইফুল হুদা ও খাদিজা পারভীন ক্ষমা প্রার্থনাসহ এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিয়তা প্রদান করেন।

এ সময় সামসুল হুদা বলেন, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করি। যে ব্যানার ছেড়ার অভিযোগ করা হয়েছে তাতে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর কোন ছবি ছিল না। ব্যানারটি আমরা আদৌও ছিড়ি নাই বা পদদলিত করিনি। জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতারণার মত জঘন্য অপরাধের জন্য আমি সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.