Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
  • যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা
  • অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত মাদক কারবারি গ্রেপ্তার
  • কেশবপুরে পাটা বাঁধ অপসারণ : জব্দ চায়না দুয়ারি জাল
  • মাদক সেবন : মহেশপুরে যুবকের কারাদণ্ড
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা
  • যশোরে মধ্যরাতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে অগ্নিকাণ্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষতি

banglarbhoreBy banglarbhoreJune 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর সংবাদদাতা

মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর গোয়ালদা গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ তিন লাখ টাকাসহ ফ্রিজ, টিভি, ফ্যান, আলমারি, খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার চর গোয়ালদহ গ্রামের ঈশ্বরচন্দ্র মন্ডলের (৭৫) বাড়িতে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ঈশ্বরচন্দ্র মন্ডলের বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘরটি। বসত ঘরটিতে পরিবারের আটজন সদস্য বসবাস করতেন।

ঈশ্বরচন্দ্র মন্ডলের ছোট ছেলে তাপস কুমার মন্ডল জানান, তিনি বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন হঠাৎ লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখেন তার বসত ঘরে আগুন লেগেছে। পরবর্তীতে প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাদের ঘরটি বাঁচানো যায়নি।

তিনি আরো বলেন, এ সময় আমাদের ঘরে থাকা কিছুদিন আগে আমার বাবার কলা বিক্রি করা নগদ তিন লাখ টাকাসহ ফ্রিজ, টিভি, ফ্যান, আলমারি, খাঁটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আমার ছোট জ্যাঠার বসত ঘুর পুড়েও প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ দেলোয়ার হোসেন বলেন অগ্নিকাণ্ডের ভোট খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণ এনেছে। পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রম শেষ করে তাদের ক্ষয়ক্ষতির তথ্য লিপিবদ্ধ করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়

    September 29, 2026

    জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

    September 29, 2026

    যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.