Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি : থানায় জিডি

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সংবাদ প্রকাশের জেরে যশোরে এক সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে ওই সাংবাদিক যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী সাংবাদিক হলেন মাসুদ রানা বাবু (৩২)। মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ওই সাংবাদিক স্থানীয় দৈনিক লোকসমাজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন। আর অভিযুক্ত হলেন মণিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম।

লিখিত অভিযোগে জানা যায়, গেল ১৭ মার্চ যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসামজের চতুর্থ পাতায় ‘হরিহরনগরে কৃষকের জন্য বরাদ্দ পাটের বিজ অর্ধেক হাতিয়ে নিলেন কৃষক লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের জেরে পত্রিকাটির প্রতিবেদক মাসুদ রানা বাবুর মুঠোফোনে মঙ্গলবার বেলা ১২ টা ১৮ মিনিটে তার ও পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম। বর্তমানে এই প্রতিবেদক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা বলেন, প্রকাশিত ওই সংবাদে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করা হয়। সেখানে সভাপতি মতিয়ার রহমান নিজেই কৃষকের জন্য বরাদ্দকৃত পাট বিজের ৪০ শতাংশ ইউপি চেয়ারম্যানের কাছে দাবি করার বিষয় স্বীকার করেন। এছাড়া তিনি ১১ মার্চ পাট বিজ বিতরণের দিন মোট বিতরণকৃত ১৮০ প্যাকেট বিজের মধ্যে ৩৬ প্যাকেট নেয়ার কথাও স্বীকার করেন। মতিয়ার রহমান বলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম ইউনিয়ন কৃষক লীগের নেতাদের জন্য এই বীজ ৪০ শতাংশ বরাদ্দ আছে বলে জানান।

তাই আমি ৪০ শতাংশ চেয়ারম্যানের কাছে দাবি করেছিলাম। এদিকে, এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ এসএম ফরহাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যার হুমকি দাতা উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.