ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-২ আসন (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে একজন বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করা হয়েছে।
আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিণাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
গতকালবেলা ১১টার দিকে জেলা শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত তাহাজ উদ্দিন মুন্সি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিণাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লস্কর।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

