প্রতিবেদক, ঝিকরগাছা
যশোর ২ ঝিকরগাছা – চৌগাছা সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের ৩ নারী নেত্রী মনোনয়নপত্র কেনার পর তা জমা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর সংসদে ৫০ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন। সংসদের সংরক্ষিত মহিলা সদস্য হওয়ার জন্য ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা থেকে তিনজন নারী নেত্রী মনোনয়নপত্র কেনার পর তা জমা দিয়েছেন। ঝিকরগাছা থেকে যারা কিনেছেন, তারা হলেন-যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। চৌগাছা থেকে কিনেছেন যশোর জেলা পরিষদের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য শ্যায়লা জেসমিন।
রোববার দুপুরে লুবনা তাক্ষীকে ফোন করা হলে তিনি জানান, আমি ঢাকায় আছি, আমরা তিনজন স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করছি। ঝিকরগাছা-চৌগাছাবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।
শিরোনাম:
- ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
