বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সংসদের অধিবেশনে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। রোববার বেলা সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিলো মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপোস হবে না।

এবং মুক্তিতযুদ্ধেও বিরোধীদের সাথে কোন সরকার গঠন করবে না। জনগণ সেই প্রত্যাশা নিয়ে তাদের নির্বাচিত করে। কিন্তু সংসদে প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে তারা জনগণের সাথে প্রতারণা করেছে।

তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা করেছে সংসদে তাদের শোক প্রস্তাব গ্রহণ করা মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। অবিলম্বে এই শোক প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানান তারা।

এই বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচি শেষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সখিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শেখ আলাউদ্দিন, আলতাফ চাকলাদার, মঞ্জুরুল আলম ও সেতুসহ সংগঠনের নেতাকর্মীরা।

Share.
Exit mobile version