Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সতীঘাটায় ট্রাকচাপায় গৃহবধূর পা বিচ্ছিন্ন

স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
banglarbhoreBy banglarbhoreNovember 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সতীঘাটায় ট্রাকচাপায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূ মারাত্মকভাবে আহত হওয়ার প্রতিবাদে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সতীঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাফায়াত হাসান আবিরকে (৮) স্কুল থেকে আনতে তার মা সুমনা (৩৫) কামালপুর মসজিদ মোড় নামকস্থানে পৌঁছালে মণিরামপুরের দিক থেকে আসা একটি ট্রাক (আর রহমান, যার নম্বর: যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই গৃহবধূর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সুমনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রী এবং মরহুম মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে মোল্লা বিডিআর’র পুত্রবধূ।

এদিকে, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা ওই স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে। পরে কোতোয়ালি থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আহত গৃহবধূ সুমনার অবস্থা আশঙ্কাজনক।

গৃহবধূ ট্রাকচাপা বিচ্ছিন্ন সতীঘাটা স্পিড ব্রেকার সড়ক অবরোধ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.