Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
  • যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সত্য ন্যায়ের সমাজ উপহার দিতে সহযোগিতা চাইলেন ভিপি কাদের

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৩ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের বলেছেন বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে জনগণ তাদেরকে আর দেখতে চায় না। দেশের সাধারণ মানুষ তাদের বয়কট করে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছেন।
শনিবার আল নাদহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আব্দুস সোবহান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে যোগাযোগ ও সেতুবন্ধনের প্রক্রিয়া শুরু হলো। আমরা আপনাদেরকে ইসলামী আদর্শ ও সত্য ন্যায়ের মূল্যবোধ সম্পন্ন সমাজ উপহার দিতে চাই। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই। আপনারা সমাজের সচেতন মানুষ, আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। যাতে করে আগামী দিনে আর কোনদিন মতামত দিতে ভুল না করি। এদেশে ইসলামী সমাজ কায়েম হোক এটা আমরা চাই। সমাজের প্রত্যেক মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষ হিসেবে সত্য বলা এবং মত প্রকাশের স্বাধীনতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য যথার্থভাবে বাস্তবায়নে সক্রিয় হই।

ভিপি কাদের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.